ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ভয়াবহ অগ্নিকান্ড : ১৫টি দোকান ভস্মিভূত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১১, ২০১৩ ১০:২২ অপরাহ্ণ

PENTAX Imageদেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। ১১ নভেম্বর সোমবার দুপুরে ওই অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সোমবার দুপুরে আগুনের সূত্রপাত ঘটে। এতে আশপাশের ১৪টি দোকানে ছড়িয়ে পড়লে ওই দোকানগুলোর সমস্ত মালামাল ভস্মিভূত হয়। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় একঘন্টার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও দোকানগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ সময় আগুনের হেলিহান শিখায় অন্তত: ১০ জন আহত হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে লাবলু, লিটন, আক্তার, টুলু, তাপস, শঙ্কর, আজাহার, এমদাদুল হক, ডা. হুমায়ুন, আনন্দ ডেকোরেটর, ওয়াজেদ, মা ফার্মেন্সী ও দুলালের ফলের দোকান।
ফায়ার সার্ভিস কর্মী সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমান নিরূপন করা সম্ভব হয়নি। ওই ঘটনায় জেলা প্রশাসক দেলওয়ার হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনোয়ার হোসেন কবির, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!