ads

মঙ্গলবার , ২ জুলাই ২০১৯ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হয়রানীমূলক মামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২, ২০১৯ ১:০২ অপরাহ্ণ

জাহিদুল খান সৌরভ, স্টাফ রিপোর্টার : ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে মুনাফার লোভে মাত্রাতিরিক্ত ডায়ালাইসিসে রোগীর মৃত্যু ও মৃতদেহ আইসিইউতে রেখে ভূয়া বিল আদায়ের প্রতিবাদ করায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমার বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই মঙ্গলবার দুপুরে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি শেরপুর জেলা শাখার আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি ও কলামিষ্ট তালাত মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুবায়ের রহমান, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহিদুল খান সৌরভ, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি জেলা শাখার সভাপতি আলমগীর আল আমিন, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, আদিবাসী ছাত্রনেতা মিথুন কোচ প্রমুখ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের দায়েরকৃত হয়রামূলক মামলা প্রত্যাহারসহ সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সরকারের কঠোর নজরদারির আওতায় আনার দাবি জানান।

Need Ads
error: কপি হবে না!