মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে হরতালের দ্বিতীয় দিনে নাশকতা সৃষ্টির অভিযোগে ছাত্রশিবির সভাপতি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক এলাকায় পিকেটিং করার সময় তাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলেন,কনকপুর ইউনিয়নের ছাত্রশিবির সভাপতি কাওছার চৌধুরী(২৫) বিএনপির সভাপতি এম নাসের রহমান গ্র“পের মো:ছরুক মিয়া(৪৮)ও আশরাফ আহমদ(২২)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার চেষ্টাকালে তাকে আটক করা হয়েছে। হরতালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।




