
মোঃ খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ প্রাইম ব্যাংক এর ১৩৩ তম শাখা উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকালে শাখাটির উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সাবেক পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর মাতা বেগম বখতুন্নেছা চৌধুরী।
প্রাইম ব্যাংকের সাবেক ব্যাবস্থাপনা পরিচালক ও মেরিনা স্কয়ারের কর্ণধার মেরিনা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক মফিজ আহমদ ভূঁইয়া, সাবেক পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরী, ফিরোজ আমিন, শাহানাজ পারভীন তৃশা, শাহাদাৎ হোসেন ব্যাবস্থাপনা পরিচালক এহসান খছরু, আইটি প্রধান ইক্ববাল হোসেন, হাবিবুর রহমান ও কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমদ লাভলু।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা সংসদ সদস্য জেবুন নেছা হক, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী হেলাল, উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম ও তানিয়া আক্তার লিমা, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমদসহ ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীলসমাজের প্রতিনিধিবৃন্দ।





