ads

মঙ্গলবার , ৪ জুন ২০১৯ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদুল ফিতর পালিত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৪, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে এবারও শেরপুরের বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। ৪ জুন মঙ্গলবার শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা গ্রামসহ ৭টি এলাকায় পৃথকভাবে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টার মধ্যে পৃথক ওইসব এলাকায় মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন। প্রত্যেকটি ঈদের জামাতে দেড় থেকে ২শ জনের মতো মুসল্লী অংশ নেয়। ঈদের নামাজের বড় জামাত দু’টি অনুষ্ঠিত হয় সকাল ৮টায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এ ছাড়াও নন্নী মধ্যপাড়ায় পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও অংশ নেয়। নামাজের পর পারস্পরিক কোলাকুলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।
নকলা উপজেলার চরকৈয়া ঈদগাহ মাঠের সভাপতি মুক্তিযোদ্ধা সামছুল হক বলেন, আমরা সৌদি আরবের সাথে দিনের মিল রেখে দীর্ঘদিন ধরে রোজা ও ঈদের জামাতসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রমগুলো পালন করে আসছি। নকলা থানা পুলিশের পক্ষ থেকে ঈদগাহ মাঠে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত শেরপুরের ওইসব এলাকায় সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালিত হয়ে আসছে। দিন দিন ওইসব এলাকায় ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

Need Ads
error: কপি হবে না!