ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে হরতালে পুলিশ-পিকেটার ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি : আহত ১০

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৯:৫৩ অপরাহ্ণ

Mymensingh_District_Map_Bangladesh-22013083123490920130924101741আজহারুল হক, গফরগাঁও  (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮দলের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিন পুলিশের সাথে পিকেটারদের ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই সময় যুবদল-ছাত্রদলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে।
জানা যায়, রবিবার গফরগাঁও-ভালুকা সড়কে পিকেটাররা দিনভর ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ রাখে। বিকেলে হরতালের সমর্থনে একটি মিছিল বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে পৌছলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়লে পুলিশ-পিকেটারের মধ্য ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ ঘটনায় ছাত্রদল-যুবদলের অন্তত: ১০ পিকেটার আহত হয় বলে জানায় হরতালকারীরা।

Need Ads
error: কপি হবে না!