ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশুসহ দু’জনের মৃত্যু ছাতকে ডায়রিয়ার প্রার্দুভাব

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৮:১৮ অপরাহ্ণ

Sunamganjজাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে ব্যাপক হারে ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ডায়রিয়া রোগীরা চিকিৎসা নিতে ছাতক হাসপাতালে আসছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। ৩০শয্যার ছাতক হাসপাতাল পুরোটাই ডায়রিয়া রোগীর দখলে। রোগীদের বেড সংকুলান না হওয়ায় ফ্লোরের মধ্যে নিজেদের সীটে চিকিৎসা নিচ্ছে রোগীরা। গত একমাসে ছাতক হাসপাতালে প্রায় সাড়ে ৩শতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। ডায়রিয়া রোগীর চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের প্রথম ১০দিনে ১শ’ ২৯জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১ নভেম্বর ১০জন, ২ নভেম্বর ১৪জন, ৩ নভেম্বর ৪জন, ৪ নভেম্বর ১২জন, ৫ নভেম্বর ৮জন, ৬ নভেম্বর ১২জন, ৭ নভেম্বর ২৪জন, ৮ নভেম্বর ৮জন, ৯ নভেম্বর ১৭জন ও ১০ নভেম্বর বিকেল পর্যন্ত ১৫জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে ও চিকিৎসাধিন রয়েছে। এ ব্যাপারে মেডিকেল অফিসার রাজিব চক্রবর্তী জানান, শুষ্ক মৌসুমে ডায়রিয়ার প্রার্দুভাব সাধারণত দেখা দেয়। তবে পারিবারিক সচেতনতায় অনেকটা প্রতিরোধ করা সম্ভব হয়। ইতিমধ্যেই উত্তর খুরমা ইউনিয়নের ছোট বিয়াই গ্রামে এক শিশু ও চরমহল­া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক যুবকের ডায়রিয়া জনিত রোগে মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ গুরুত্বের সাথে নিয়ে উত্তর খুরমা, চরমহল­াসহ বিভিন্ন ইউনিয়নে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষন ও পর্যাপ্ত খাবার স্যালাইন সরবরাহ করা হয়েছে। ওষুধ ও খাবার স্যালাইনের মজুদ শেষ হওয়ায় হরতালের কারনে হাসপাতালের এ্যাম্বুলেন্স দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে স্যালাইন ও অন্যান্য ওষুধ সংগ্রহ করা হচ্ছে। এদিকে দোয়ারা ও কোম্পানীগঞ্জেও ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!