ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে বিভিন্ন স্থানে অবরোধ বিক্ষোভ ককটেল বিস্ফোরণ : আটক ৪

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৭:১৬ অপরাহ্ণ

Meherpur Hartal Road Block Pic-1 (10-11-13)মেহের আমজাদ, মেহেরপুর : বিরোধী জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতাল সফল করতে মেহেরপুরে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এতে সড়কগুলিতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, জামায়াত নেতা তারিক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর-কাথুলি সড়কের কায়েম কাটা মোড়, এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে টায়ার জ্বালিয়ে, ইট ফেলে লাঠি শোটা নিয়ে বিভিন্ন ¯েøাগান দিয়ে বিক্ষোভ করতে থাকে পিকেটাররা। এ সময় কায়েম কাটার মোড়ে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ফলে সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজনগরে জামায়াতের বিপুল সংখ্যক মহিলা কর্মি অবরোধে অংশ নেয়। ঘন্টা ব্যাপি অবরোধকালে পুলিশকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
Meherpur Hartal Road Block Pic-2 (10-11-13)এদিকে হরতালের কারণে আন্তঃজেলা ও দূরপাল্ল¬ার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

অপরদিকে,  রবিবার বেলা সাড়ে ১২টার সময় মেহেরপুর জেলা বিএনপির শাহাজীপাড়া কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বড় বাজারের কাছে পৌছালে মিছিল থেকে বিএনপির ৪জন নেতাকে আটক করে সদর থানা পুলিশ। Meherpur Hartal Road Block Pic-3 (10-11-13)আটককৃতরা হলো জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনসারুল হক, যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা তরুন দলের আহবায়ক কাজী মিজান মেনন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আজমল হোসেন মেন্টু।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!