ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১০ মে

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০১৯ ৭:২৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ জেলাওয়ারী প্রার্থী সংখ্যা ও পরীক্ষা আয়োজনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ৫ ধাপে সব জেলায় নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মে। এ ধাপে মোট ১৬টি জেলায় ৩ লাখ ৯৬ হাজার ৪৪০ পরীক্ষার্থী রয়েছে। এ ধাপে শেরপুর জেলার নামও রয়েছে। সব ধাপের পরীক্ষা শুক্রবার আয়োজন করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে। তবে এই সময়সূচি পরিবর্তিত হতে পারে।

Shamol Bangla Ads

ডিপিই’র তালিকায় প্রকাশিত তালিকা অনুযায়ী, শেরপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন ২৫ হাজার ৪৬৬ জন চাকরিপ্রত্যাশী। পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত (দেড় ঘণ্টা) অনুষ্ঠিত হবে।  পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার এক সপ্তাহ আগে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
তালিকায় দেখা গেছে, দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে ১৭ মে (শুক্রবার)। এ ধাপে মোট ২৩ জেলায় ৪ লাখ ৩৬ হাজার ২ প্রার্থী। তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে (শুক্রবার)। এ ধাপে মোট ২৩ জেলায় ৪ লাখ ৮৪ হাজার ১৪০ প্রার্থী। চতুর্থ ধাপের নিয়োগ পরীক্ষা ৩১ মে (শুক্রবার)। এ ধাপে মোট ১৯টি জেলায় ৫ লাখ ৩১ হাজার ৯৫১ প্রার্থী। এছাড়াও পঞ্চম বা শেষ ধাপে ১৪ জুন (শুক্রবার) শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এবার নিয়োগ পরীক্ষা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে নেয়া হবে। নির্ধারিত জেলায় পরীক্ষার আগের রাতে ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসকের (ডিসি) কাছে প্রশ্নপত্রের সব সেট পাঠানো হবে। পরীক্ষার দিন সকাল ৮টায় প্রশ্নপত্র ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। পৌর এলাকার মধ্যে এবার পরীক্ষা নেয়া হবে। আবেদনকারীর আসন বুয়েট অত্যাধুনিক সফটওয়ারের মাধ্যমে নির্ধারণ করবে। একই সঙ্গে আবেদনকারীর আসন বণ্টন অনুযায়ী প্রশ্নের সেট নির্ধারণ করে দেবে। ফাঁস ঠেকাতে এবার ২০ সেট প্রশ্ন তৈরি করা হবে।
সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে মোট ২৪ লাখ ১ হাজার ৫ প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে লড়বেন ২০০ জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!