ads

বুধবার , ৩ এপ্রিল ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর সীমান্তের গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি সদর বিটের নেওয়াবাড়ির টিলার জঙ্গল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বুধবার লাশটি ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় লোকজন নেয়াবাড়ির টিলার একটি জঙ্গলে অজ্ঞাতনামা ক্ষতবিক্ষত এক যুবকের লাশ দেখতে পায়। পরে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এসআই শফিকুল ইসলাম জানান, বনের পশুরা লাশের মুখ ও মাংসসহ এক হাত খেয়ে ফেলেছে। তার পরনে ছিল হাফপ্যান্ট। গায়ে কোনো কাপড় ছিল না। পাশে একটি লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, ১০/১২ দিন আগে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার জানান, এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!