ads

শুক্রবার , ৮ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালে ফের পেছাচ্ছে ৩ দিনের জেএসসি-জেডিসি পরীক্ষা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৮, ২০১৩ ৮:০৩ অপরাহ্ণ

jsc-jdcশ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের ডাকা ৭২ ঘন্টার হরতালের কাÍণে ফের পেছাচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৩ দিনের সমাপনী পরীক্ষা। এর ফলে ১০, ১১ ও ১২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) নির্ধারিত বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। ৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম হরতালের কারণে ওই পরীক্ষা পেছানোর তথ্য নিশ্চিত করেন।
তবে পরীক্ষার নতুন তারিখ শনিবার জানানো হবে বলে উল্লেখ করে তিনি বলেন, শুক্র-শনিবার পরীক্ষা নিলেও তো এক দিনের পরীক্ষার বাকি থাকে। মন্ত্রী-সচিবের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।
সরকার শিক্ষার্থীদের ‘জিম্মি করে’ রাজনৈতিক কর্মসূচি না দেয়ার আহ্বান জানালেও আগামী রবি, সোম ও মঙ্গলবার ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বোর্ড সূত্র মতে, ৮ টি সাধারণ বোর্ডের অধীনে জেএসডিতে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান এবং ১২ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ১০ নভেম্বর ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১২ নভেম্বর বাংলা সাহিত্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত ১৮ দলীয় জোট ৪-৬ নভেম্বরও হরতাল করায় ৪ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসির ৪ টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়া হরতালের কারণে গত এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!