ইন্টারন্যাশনাল ডেস্ক : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোয় আমেরিকার ভোটাধিকার বাতিল হয়েছে। বকেয়া চাঁদা পরিশোধ না করায় ৮ অক্টোবর শুক্রবার ওই সিদ্ধান্ত প্রকাশ করে সংস্থাটি।
বার্তা সংস্থা এপি জানায়, প্যারিসভিত্তিক ইউনিস্কোর নিয়ম অনুয়ায়ী, শুক্রবার সকালের মধ্যেই বকেয়া সব চাঁদা পরিশোধ বা চাঁদা বাকি থাকার কারণ সংস্থাটিকে জানানোর কথা ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় আমেরিকার ভোট দেয়ার অধিকার স্বয়ক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
প্রকাশ, আমেরিকা প্রতিবছর ওই সংন্থাটিকে ৮ কোটি ডলার চাাঁদা দিয়ে আসছে । ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেয়ার পর থেকে আমেরিকা চাঁদা বন্ধ করে দেয়।




