ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৯:২৪ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৭ নভেম্বর  বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক সভায় ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমরান খান, সাবেক পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ডাঃ আফসার উদ্দিন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, সাবেক ফুটবলার সুনু মিয়া, আজিজুর রহমান আজিজ, মুজিবুল হক লিটু, হাজী নিজাম উদ্দিন, শাহ ইলিয়াস, আবু হুরায়রা ছুরত, মাস্টার নাসির উদ্দিন, রাজা মিয়া, হোসাইন আহমদ, মিতালী ভট্টাচার্য্য, ফুটবলার মাসুক মিয়া, নিপুল আমীন, হারুন মিয়া, মামুনুর রশিদসহ ক্রীড়ামুদি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্না পদাধিকারবলে উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি। সভায় সর্বসম্মতিক্রমে হাজী নিজাম উদ্দিনকে সহ-সভাপতি, সাবেক ফুটবলার লাল মিয়াকে সাধারণ সম্পাদক, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ ও জয়নাল আবেদীনকে যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ তালুকদারকে কোষাধ্যক্ষ, জোয়াহির মিয়া, আলতাব আলী, আব্দুস সোবহানকে সদস্য, আবরু মিয়া তালুকদারকে ব্যবসায়ী প্রতিনিধি, আব্দুল অদুদ, ছালিক মিয়া চৌধুরী রুকনকে ক্রিড়া সংগঠক, সৈয়দ আহমদ লেচুকে রেফারি, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা এমরান খানকে ক্রিড়াবিদ সদস্য নির্বাচিত করে উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে একজন পৌরসভা প্রতিনিধি, ১৩টি ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে একজন প্রতিনিধি, একজন ব্যাংকার প্রতিনিধি, দু’জন মহিলা প্রতিনিধি ও একজন শিক্ষক প্রতিনিধি ও আরো ৬ জন ক্রীড়াবিদ সদস্য, একজন পুলিশ সদস্য, একজন স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!