ads

বুধবার , ২৩ জানুয়ারি ২০১৯ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৯ ৫:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জনবান্ধব ভূমি সেবা প্রদান ও সহজীকরণের লক্ষ্যে শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে। ২৩ জানুয়ারি বুধবার দুপুরে শহরের মাধবপুর এলাকার সদর উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমিসংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্পসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সকল উপজেলা ভূমি কার্যালয়ে ই-নামজারি চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও স্বল্পসময়ে তাঁদের জমির নামজারির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া ভূমি কার্যালয় থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ। জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি কার্যালয় ওই মেলার আয়োজন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম এহছানুল মামুন জানান, সাধারণ মানুষকে ভূমিসংক্রান্ত নানা বিষয়ে সম্যক ধারণা দিতে ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৬টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। আগামি শুক্রবার ৩ দিনব্যাপী ওই মেলা শেষ হবে। উদ্বোধনী দিনে মেলায় অনেক সেবা গ্রহীতার ভিড় দেখা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!