ads

রবিবার , ৩০ ডিসেম্বর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে বিভিন্ন কেন্দ্রে জামায়াত-বিএনপির হামলার অভিযোগ হুইপ আতিকের

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০১৮ ৫:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক অভিযোগ করেছেন, জামায়াত-বিএনপির জামায়াত-বিএনপির সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বিভিন্ন কেন্দ্রসহ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের উপর হামলা করেছে। তিনি ৩০ ডিসেম্বর বিকেল ৩টায় শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।
ওইসময় তিনি অভিযোগ করে বলেন, শহরের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ী ফেরার পথে বিএনপি’র সন্ত্রাসীরা হামলা চালিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন বাদশা, যুবলীগ সভাপতি মফিজুর রহমানসহ ৭ জনকে আহত করেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফরিদ মিয়া নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাজিতখিলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলীর বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। এছাড়া লছমনপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া খামারপাড়া, চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত: ১০ নেতা-কর্মীকে আহত করা হয়েছে এবং কামারেরচরের সাহাব্দীরচর সরকারি মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভাঙচুরসহ ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজুর বাড়ী ভাঙচুর করা হয়েছে। এছাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা রহুল আমিনের নেতৃত্বে সন্ত্রাসীরা কেন্দ্র বানচাল করার চেষ্টা করে।
তিনি ওইসব হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা নিজেদের পরাজয় নিশ্চিত জেনে এখন বিভিন্ন এলাকায় ওৎ পেতে রয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মী এবং কেন্দ্র থেকে ব্যালট বাক্স আনার পথে হামলার পরিকল্পনা করছে। এজন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন দুপুরে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের নানা অভিযোগ ও নির্বাচন বর্জনের ঘোষণা প্রসঙ্গে বলেন, বিএনপি প্রার্থী নিজের ভরাডুবি আঁচ করতে পেরেই নানা অভিযোগের নামে সরে পড়ার ঘোষণা দিয়ে নাটক করছেন। তিনি এ আসনের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে দাবি করে বলেন, বরং বিএনপি প্রার্থীর সন্ত্রাসীরা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।
সংবাদ সম্মেলনে শেরপুর-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থীর প্রধান এজেন্ট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!