ads

শনিবার , ২২ ডিসেম্বর ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঐক্যফ্রন্টের ইশতেহার ভাঁওতাবাজি ॥ নকলায় মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৮ ৮:২৭ অপরাহ্ণ

এমএইচ বাবু সরকার, নকলা (শেরপুর) ॥ ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারকে ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ২২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নকলা উপজেলার বাদাগৈড় সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরির বয়সসীমা না থাকার সমালোচনা করে বলেন, তারা অসম্ভব সব কথা বলে বেড়াচ্ছে। তারা জানে, ওইসব তারা কোনোদিন করতে পারবে না। ওইসব ভাঁওতাবাজি কথাবার্তা। তাদের ইশতেহার অনুযায়ী এখন অবসরপ্রাপ্ত বাবা আর ছেলে একসঙ্গে পরীক্ষা দিতে পারবে। এতে অভিজ্ঞ বাবা ফের চাকরি পাবেন, আর ছেলে বেকার হয়ে বসে থাকবে। তিনি ঐক্যফ্রন্ট ও বিএনপির শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, সুদখোর, ঘুষখোর আর জুয়াড়িদের দিয়ে দেশের কোনো উপকার হয় না, শান্তি হয় না।
আওয়ামী লীগের ইশতেহার নিয়ে মতিয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা মাটি ও মানুষের রাজনীতি করেন। তাই তিনি ইশতেহারে দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার কথা বলেছেন। এতে গ্রামের মানুষ শহরের সব সুবিধা পাবে। আর কী চাই। ঘরে ভাত আছে, বিদ্যুৎ আছে। গ্যাস থাকবে। মানুষ হাসপাতাল পাবে, ভালো স্কুল পাবে। আর ডিজিটাল সেবা তো এখন দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। তাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনার দরকার। শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ‘উজান বিবি’ এবং তার জন্য আইন-কানুন আলাদা নয় উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়ার দুর্নীতির মামলায় ১০ বছরের সাজায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি এতিমের টাকা মেরে খাওয়ার শাস্তি হিসেবে বিগত তত্বাবধায়ক সরকারের আমলের দুর্নীতির মামলার রায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন উল্লেখ করে বলেন, আইনে তার সাজা হয়েছে। তার জন্য নির্বাচনে আলাদা আইন হবে না।
নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!