ads

শুক্রবার , ২৬ অক্টোবর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘পরিচ্ছন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন গড়তে বর্জ্য থেকে বিদ্যুৎ উপাদনের চুক্তি স্বাক্ষরিত’

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০১৮ ৬:৩২ অপরাহ্ণ

জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগের সংবর্ধনায় টিটু

ময়মনসিংহ প্রতিনিধি ॥ নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামূল হক টিটু বলেছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনবাসীর জন্য একটি সুখবর, তা হলো লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন মহানগরী গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন আর মাহনগরের ব্যর্জ ডাম্পিং ষ্টেশনে জমা করে রাখতে হবে না। তিনি নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি সুন্দর মহানগরী গড়ে তোলার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। শহরের ১৪ বিশে^শ^রী দেবী রোডস্থ কার্যালয়ে জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সন্মাণিত সদস্য জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত ও সাধারণ সম্পাাদক মেক বাহার মজুমদাকে জেলা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতজনরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, এ অঞ্চলের সবচেয়ে মর্যাদাশীল সামাজিক সংগঠন জেলা নাগরিক আন্দোলনের একজন সদস্য হতে পেরে আমরা গর্বিত। তারা আজীবন নাগরিকদের সেবায় এই সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করে যাবেন বলে আশ^াস প্রদান করেন।

জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালামের পরিচালনায় অনুষ্ঠানের অ্যাডভোকেট আনিসুর রহমান খান বলেন, নাগরিক আন্দোলনের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে দেশের ১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশন উপহার দেয়ায় এবং জননন্দিত সফল মেয়র ইকরামূর হক টিটুকে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করায় জেলা নাগরিক আন্দোলনের সকল সদস্যসহ জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেইসাথে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এম এ ওয়াহেদ। তিনি জেলা নাগরিক আন্দোলনের অফিসের জন্য একটি এলসিডি টেলিভিশন প্রদানের ঘোষণা প্রদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!