ads

বুধবার , ১০ অক্টোবর ২০১৮ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দুর্নীতি বিরোধী শপথ নিল এক হাজার শিক্ষার্থী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১০, ২০১৮ ৯:১৭ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেছে। ১০ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধনী অনুষ্ঠানে ওই দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান নূরল ইসলাম তোতা, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহিদুল হক মনির প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!