ads

শনিবার , ৭ জুলাই ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের হার বাংলাদেশের

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৭, ২০১৮ ৪:০২ পূর্বাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : অ্যান্টিগা টেস্টে ক্যারিবিয়দের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা থেকে বেরুতে পারেনি টাইগাররা। শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অলআউট হয়ে গেছে দুই ইনিংস মিলিয়ে নিজেদের সর্বনিম্ন রানে। সাকিব-তামিমরা ক্যারিবিয়দের দেশের মাটিতে ইনিংস ব্যবধানের সবচেয়ে বড় জয় উপহার দিল। এর আগে নিজেদের মাঠে এত বড় জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এই হারে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল লাল-সবুজের দল।
দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বিপক্ষে ধুঁকেছেন তামিম-সাকিবরা। বাংলাদেশের ১০টি উইকেটের সবগুলোই নিয়েছেন দলটির পেসাররা। গ্যাব্রিয়েল ৫ ও হোল্ডার ৩টি ও মিগুয়েল কামিন্স নেন দু’টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ৬২ রান। তৃতীয় দিন বাংলাদেশের ইনিংসটা স্থায়ী হলো মাত্র আধা ঘন্টা। দিনের শুরুতেই মাহমুদউল্লাহকে ফিরিয়ে দেন জেসন হোল্ডার। ১৫ রান করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলের নিশ্চিত পরাজয় জেনে হাত খুলে ব্যাটিং করার চেষ্টা করেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশের ইনিংসটা একশ পেরোয় সোহানের কারণেই। ৭৪ বলে ৬৪ রান করেন তিনি। শেষ দিকে ক্যারিবীয় বোলারদের পিটিয়ে হারের ব্যবধানটা কমানোর চেষ্টা করেন সোহান। শেষ পর্যন্ত ১৪৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ব্যাটসম্যানদের মধ্যে রুবেল হোসেন করেন ১৬ রান।
এর আগে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাটিং করতে নেমে চতুর্থ ওভারে জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। ফিরে যান তামিম ইকবাল ও মুমিনুল হক। ১০ ওভার শেষ না হতেই লিটন দাস ও মুশফিকুর রহিমও ফেরেন সাজঘরে। স্কোরবোর্ডে তখন মাত্র ৩৬ রান। এরপর ফিরে যান অধিনায়ক সাকিব আল হাসান। দিনের শেষভাগে মেহেদী হাসান মিরাজ ফিরে গেলে বড় পরাজয় নিশ্চিত হয় টাইগারদের।
এর আগে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় পেসারদের সামনে টাইগার ব্যাটসম্যানরা টিকে থাকে মাত্র ১৮.৪ ওভার। মাত্র ৪৩ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। টেস্টে এটাই টাইগারদের এক ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড।
ব্যাটিং করতে নেমে ক্রেইগ ব্র্যাথওয়েটের ১২১ ও শেই হোপের ৬৭ রানে ভর করে প্রথম ইনিংসে ৪০৬ রানে অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংসে ৩৬৩ রানের চ্যালেঞ্জিং লিড নেয় জ্যাসন হোল্ডারের দল। আগামী ১২ জুলাই থেকে জ্যামাইকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!