ads

শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের ভাস্কর্য উন্মোচন করল সান্তোস

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি নেইমার জুনিয়রের অসামান্য অবদানকে অমলিন করে রাখতে এক বিরল সম্মাননায় ভূষিত করল তার শৈশবের ক্লাব সান্তোস। ক্লাবের ঐতিহাসিক হোম ভেন্যু ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ উন্মোচন করা হয়েছে এই সাবেক ফরোয়ার্ডের একটি দৃষ্টিনন্দন আবক্ষ স্মারক ভাস্কর্য।
দেশের হয়ে ১০ নম্বর জার্সিতে ফুটবল বিশ্বকে মাতানো এবং সান্তোসের জার্সিতে অবিস্মরণীয় কীর্তির প্রতি শ্রদ্ধা জানিয়েই ক্লাব কর্তৃপক্ষের এমন উদ্যোগ।

Shamol Bangla Ads

স্বপ্নের ক্লাব থেকে পাওয়া এই অভূতপূর্ব সম্মানে বাঁধভাঙা আবেগে ভেসেছেন নেইমার নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাস ও আবেগঘন বার্তার কথা প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ সত্যি সত্যি চমকে গেছি… নিজের শৈশবের ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়া যে কত বড় অনুভূতির, তা ভাষায় বোঝানো সম্ভব নয়। সান্তোস ফুটবল ক্লাবের গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি অংশ হতে পারা আমার জন্য পরম আনন্দের ও পরম সম্মানের।

নিজের সকল অর্জনের কৃতিত্ব ঈশ্বর ও সমর্থকদের দিয়ে তিনি আরও যোগ করেন, ‘প্রথমত ওপরওয়ালাকে ধন্যবাদ। এরপর আমার পরিবার এবং সান্তোসের কোটি কোটি ভক্তকে—যারা অ্যাকাডেমিতে আমার প্রথম দিনটি থেকে শুরু করে আজও আমার পাশে ছায়ার মতো আছেন। আমরা বহু রোমাঞ্চকর ও চিরস্মরণীয় মুহূর্ত একসাথে উপভোগ করেছি… কিছু কঠিন সময়ও এসেছে, কিন্তু আপনারা কখনো আমার ওপর থেকে বিশ্বাস হারাননি।’

Shamol Bangla Ads

সমর্থকদের প্রতি নিজের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিয়ে নেইমার আবেগ জড়ানো কণ্ঠে লেখেন, ‘আমি তো আদতে রক্তমাংসের এক সমর্থক, যে প্রতিটা মুহূর্তে মাঠে নেমে ক্লাবের জন্য লড়াই করে, নিজের সর্বস্ব উজাড় করে দেয়।
মানুষ হিসেবে আমি ভুল করেছি, হয়তো সামনেও ভুল হতে পারে, তবে আমার একটাই উদ্দেশ্য ছিল—পেইশাওয়ের (সান্তোস) যেন সেরাটাই হয়। ধন্যবাদ সান্তোস পরিবার, সবকিছুর জন্য অশেষ ভালোবাসা!’

স্মারক ভাস্কর্যের নিচের বেদিতে খোদাই করে দেওয়া হয়েছে সান্তোসের জার্সিতে নেইমারের অবিস্মরণীয় সব ট্রফি জয়ের মহাকাব্য। যেখানে রয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস জয়ের অমর ইতিহাস।

সান্তোসের সাদা-কালো জার্সিতে এখন পর্যন্ত ২৭৭টি ম্যাচে ১৫৮টি গোল নাম লিখিয়েছেন নেইমার। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে নবম স্থানে শোভা পাচ্ছে এই ব্রাজিলিয়ান তারকার নাম।

Need Ads
error: কপি হবে না!