ads

শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামীকাল শেরপুরে জামায়াত আমীরের জনসভা, যাবেন নিহত রেজাউল করিমের কবর জিয়ারতে

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল রবিবার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফর করবেন। সফরকালে ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াতে নেতা-কর্মীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন। সকাল সাড়ে ১০টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলাস্থ গ্রামের বাড়িতে তার কবর জিয়ারতের কথা রয়েছে। এরপর সকাল ১১টায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

Shamol Bangla Ads

এদিকে জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভা সফল করতে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা কার্যক্রমও জোরদার করা হয়েছে। শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মীর জমায়েতের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান বলেন, গত ২৮ জানুয়ারি বিএনপির পরিকল্পিত হামলায় নিহত মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন জামায়াত আমীর। পাশাপাশি শেরপুরের তিনটি সংসদীয় আসন বিজয়ের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি। দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তিনি আরও বলেন, এই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। শেরপুরের জনসভা থেকে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হবে। আমাদের বিভিন্ন ইউনিটের জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত থাকবেন।

Shamol Bangla Ads

জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও শেরপুর-২ আসনের জামায়াতের প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, জনসভায় জামায়াতের আমীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য দেবেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন তিনি।

নিরাপত্তার বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, আগামীকাল শেরপুরে একটি বড় জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে, গুরুত্বপূর্ণ ও উঁচু ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাসহ প্রতিটি মোড়ে মোড়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, জনসভাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই।

Need Ads
error: কপি হবে না!