শেরপুরের নকলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নকলা পৌরশহরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। আদালত পরিচালনাকালে ২টি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ওইসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।




