শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রোজিনা খাতুন, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল প্রমুখ।
ওইসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় চুরি, ছিনতাই, অপহরণ, মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পৌর শহরে যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।




