ads

বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৭ দিনে রেমিট্যান্স ২০৮ কোটি ৭০ লাখ ডলার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে দেশে ২০৮ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। ২৮ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে ওই তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আগস্টের ২৭ দিনে ২০৮ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের (২০২৪ সালের আগস্টের ২৭ দিন) একই সময়ের চেয়ে ১১ কোটি ৬০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার।

আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে আগস্টের ২৭ দিন পর্যন্ত ৪৫৬ কোটি ৫০ লাখ ডলার, যা গত ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩৮৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৬৮ কোটি ডলার বেশি এসেছে, যা প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৫ শতাংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!