ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

ইতালিয়ান ক্লাব এসি মিলানেই যোগ দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ক্রোয়াট এই অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে সিরিআর ক্লাবটি।

Shamol Bangla Ads

৩৯ বছর বয়সী মদ্রিচকে দলে যোগ করার কথাটি নিশ্চিত করেছে এসি মিলান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় এসি মিলানের নতুন জার্সিতে দেখা যায় ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারকে।

এসি মিলানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন এই ক্রোয়াট তারকা, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

Shamol Bangla Ads

এবারের ক্লাব বিশ্বকাপ শেষে মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল অনেক আগেই। টুর্নামেন্টটির সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় স্প্যানিশ ক্লাবটি। আর সঙ্গে শেষ হয়ে যায় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদ্রিচের পথচলাও।

মাদ্রিদের ক্লাবটির হয়ে ১৩ বছরের পথচলায় খেলেছেন ৫৯০ ম্যাচ। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন ক্রোয়েশিয়ার এলএমটেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!