ads

রবিবার , ২৫ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গরমে ব্রণ প্রতিরোধে কী করবেন

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৫, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

গরমে ঘামে, দূষণে, রোদে পুড়ে ত্বকের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম ব্রণ উঠা। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের মধ্যে এ সমস্যা আরও বেড়ে যায়। এ কারণে গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়তি নজর দিতে হবে।

Shamol Bangla Ads

ব্রণ প্রতিরোধে যা করবেন-

ঘন ঘন মুখ ধোয়া নয়:
গরমকালে মুখে ঘেমে যাওয়ার কারণে বারে বারে মুখে পানির ঝাপ্টা দেন অনেকেই। তবে এতে অন্যরকম সমস্যা হতে পারে। অয়েলি স্কিনের ক্ষেত্রে যত বেশি মুখ ধোবেন, ত্বকের নিজস্ব যে তেল উপাদান সেটা কমে যাবে। যার ফলে ত্বক বেশি করে তেল উৎপাদন করবে। বারে বারে মুখ না ধুয়ে দিনে দু’বার হালকা কোনও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। অস্বস্তি হলে ফেস মিস্ট ব্যবহার করুন। কিংবা নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন।

Shamol Bangla Ads

ময়েশ্চারাইজার ব্যবহার করুন:
তৈলাক্ত ত্বক হলে ময়েশ্চারাজারে ব্যবহার জরুরি। ত্বকের আর্দ্রতা কমে গেলে আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে ত্বক। এ কারণে ত্বকের সঙ্গে মানানসই কোনও ময়েশ্চারাইজ়ার মুখ ধোয়ার পর অবশ্যই ব্যবহার করুন। সেক্ষেত্রে হালকা কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভালো। সিরামও ব্যবহার করতে পারেন।

ব্লটিং পেপারের ব্যবহার:
ত্বকের বাড়তি তেল ঠেকাতে ব্লটিং পেপার ব্যবহার করতে পারেন। নাক খুব বেশি তেলতেলে লাগলে ব্লটিং পেপার দিয়ে শুষে নিন। মাঝেমাঝে ব্লটিং পেপার দিয়ে হালকা করে মুখ মুছেও নিতে পারেন। এত ত্বক সতেজ লাগবে।

সঠিক মেকআপ করুন:
তেলের পরিমাণ কম, এমন প্রসাধনী ব্যবহার করলেই ভালো। যে ধরনের মেকআপ ব্যবহার করলে ত্বক চকচক করবে না, এমন জিনিস রাখুন মেকআপ ব্যাগে। যদিও খুব বেশি মেকআপ এই সময়ে না করাই ভালো।

আলাদা আলাদা তৈয়ালে ব্যবহার করুন:
একজনের তৈয়ালে অন্য জন ব্যবহার করলে ব্রণ হতে পারে। তাই এটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!