ads

শনিবার , ১৭ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসএল খেলতে ইসলামাবাদে পৌঁছলেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৭, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুনরায় শুরু হওয়া পর্বে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৭ মে শনিবার ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল চোটের কারণে আসর থেকে ছিটকে পড়ায়, তার বদলি হিসেবেই সাকিবকে দলে নিয়েছে লাহোর। সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা, ভানুকা রাজাপাকশে এবং অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

আগামীকাল রাতেই মাঠে নামছে লাহোর কালান্দার্স, প্রতিপক্ষ পেশোয়ার জালমি। ওই ম্যাচেই লাহোরের একাদশে দেখা যেতে পারে ৩৮ বছর বয়সী সাকিবকে। এটি লাহোরের লিগ পর্বের শেষ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে (৯ ম্যাচে ৯ পয়েন্ট) থাকায় সেরা চারে থেকে প্লে-অফে উঠার সুযোগ রয়েছে দলটির। সে ক্ষেত্রে সাকিব আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন।

Shamol Bangla Ads

এর আগে ২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয়েছিল সাকিবের। পরে ২০১৭ ও ২০২৩ সালে পেশোয়ার জালমির জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৪টি ম্যাচ, করেছেন ১৮১ রান ও নিয়েছেন ৮ উইকেট।

গত বছর নভেম্বরের পর আর কোনো ম্যাচে মাঠে নামেননি সাকিব। সবশেষ তিনি খেলেছেন ৩০ নভেম্বর, আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। দীর্ঘদিন পর মাঠে ফেরার মঞ্চ হিসেবে এবার বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!