ads

সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার টিভিতে শাকিব খানের ‘দরদ’

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। তবে ভারতে মুক্তির আগেই চলতি বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিনেমাটি। অবশেষে বাংলাদেশে মুক্তির ৩ মাস পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আলোর মুখ দেখে দরদ। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি এবার দেখা যাবে টেলিভিশনে।

Shamol Bangla Ads

প্রতি ঈদেই বাংলাদেশের সিনেমার টিভি প্রিমিয়ারের আয়োজন করে চ্যানেল আই। এবারও বেশ কয়েকটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করেছে চ্যানেলটি। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটি প্রচারিত হবে দরদ।

জানা যায়, সাইকো থ্রিলার গল্পে নির্মিত হয়েছে দরদ। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। সে একজন সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। তার স্ত্রী ফাতিমা সিনেমার নায়ক সরফরাজ খানের বিশাল ভক্ত। একদিন সরফরাজের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর দুলু মিয়া হয়ে উঠে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় সাইকো হয়ে উঠে।

Shamol Bangla Ads

এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!