ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কবি রফিকুল ইসলাম আধারের দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

এবারের একুশে বইমেলায় প্রকাশিত শেরপুরের কবি, লেখক ও সাংবাদিক রফিকুল ইসলাম আধারের দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির হলরুমে ‘নির্যাস’ ও ‘ছড়ায় ছন্দে রংধনু’ নামে ওই দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে প্রবীণ কবি-লেখক মুহাম্মদ আবু বকরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি হাদিউল ইসলাম, কবি-লেখক মোস্তফা জিন্নাহ, কবি-গবেষক জ্যোতি পোদ্দার, কবি আরিফ হাসান, কবি-সাংবাদিক মুগনিউর রহমান মনি, কবি-ছড়াকার মোস্তাফিজুল হক, কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি হাফিজুর রহমান লাভলু, কবি মুনীরুজ্জামান মনির, কবি-সাংবাদিক মোহাম্মদ জুবায়ের রহমান, কবি-ছড়াকার আশরাফ আলী চারু, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, লেখক-ঔপন্যাসিক হাসান শরাফত প্রমুখ।

ওইসময় তারা বলেন, কাব্যগ্রন্থ দুটিতে প্রেম-বিরহ ও প্রকৃতির পাশাপাশি চেতনার স্ফুরণ ঘটেছে। আর কবিতাগুলোতে সহজ-সাবলীল শব্দচয়ন ও ভাষা প্রয়োগের মধ্য দিয়ে কবি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তারা বই দুটির সাফল্য কামনা করেন।

Shamol Bangla Ads

প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা পাঠে অংশ নেন আবৃত্তিকার কমল চক্রবর্তী, কবি নবিজল হক রানা, রবিউল আলম টুকু, নাছিম তালুকদার, শামছুল হক শামীম, শহিদুল ইসলাম ফকির, কালাম বিন আব্দুর রশিদ, মাছুদুল আলম সরকার, আবু বক্কর সিদ্দিক, আজাদ সরকার, মঞ্জুরুল হক, মঞ্জুরুল ইসলাম, সাইফুল ইসলাম জুয়েল, শাহিন খান, আব্দুল আওয়াল টুটুল, মকবুল হোসেন, কামরুজ্জামান বাদল, সিনথিয়া শারমিন, মইনুল হোসেন প্লাবন, হানজালা ইসলাম, শেখ ফয়জুর রহমান, ছড়াকার নুরুল ইসলাম নাযীফ, কবিকন্যা রওনক জাহান রিমঝিম প্রমুখ।

আলোচনা শেষে কবি রফিকুল ইসলাম আধার সকলকে নিয়ে বই দুটির মোড়ক উন্মোচন করেন। ওইসময় স্থানীয় পর্যায়ের শতাধিক কবি-লেখক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নব্বই দশকের কবি রফিকুল ইসলাম আধারের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্যাস’ প্রকাশ করেছে দ্বিপ্রান্তিক প্রকাশনী। আর দ্বিতীয় কাব্যগ্রন্থ ছড়ায় ছন্দে রংধনু প্রকাশ করেছে নবসাহিত্য প্রকাশনী। দুটি গ্রন্থেরই প্রচ্ছদ করেছে কারুধারা ডিজাইন। নির্যাসে স্থান পেয়েছে ৬২টি কবিতা। এর প্রথমার্ধে স্থান পেয়েছে ৯০ দশকে রচিত ২০টি কবিতা। আর সবগুলোই সমকালীন ও সাম্প্রতিক। ছড়ায় ছন্দে রংধনু গ্রন্থে স্থান পেয়েছে ৭০টি ছড়া ও ছড়াজাতীয় কবিতা।

Need Ads
error: কপি হবে না!