ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে সব মসজিদে একইভাবে খতম তারাবিহ পড়ার আহ্বান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২১, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

আসন্ন রমজান মাসে দেশের সব মসজিদে খতম তারাবিহ পড়ার সময় প্রথম ছয় দিনে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে। মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, খতম তারাবিহতে এভাবে কোরআন পড়লে ২৬ রমজান দিবাগত রাতে অর্থাৎ, পবিত্র শবে কদরে কোরআন খতম করা সম্ভব হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।

Shamol Bangla Ads

এর ফলে যাদেরকে একেক সময় একেক মসজিদে নামাজ পড়তে হয় তাঁদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন। তাই এবারের রমজান মাসে দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই অভিন্ন নিয়মে খতম তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার পবিত্র শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে বুধবার ভোর রাতে সাহ্‌রি খেতে হবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার প্রথম রোজা হবে বাংলাদেশে। শাবান মাস ৩০ দিনে হলে আগামী বৃহস্পতিবার ভোর রাতে সাহ্‌রি খেতে হবে। সে ক্ষেত্রে আগামী শুক্রবার প্রথম রোজা হবে বাংলাদেশে।

Need Ads