ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধারের কবিতা ’ফিরে আসবে না জেনেও’

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ১২, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

ফিরে আসবে না জেনেও
অবিরাম কান পেতে থাকি ‘কে যায় রে’?
ভেসে আসে না কঙ্কন-নুপূরের মৃদুলা আওয়াজ
বিষণ্নতা যখন গলার কাঁটা গুমোট প্রহরে।

Shamol Bangla Ads

ফিরে আসবে না জেনেও
ইচ্ছেগুলো ভরদুপুরে অভিমানে ডানা ঝাপটায়,
বৃষ্টির জন্য কার্তিকের শালিকের উন্মুখতায়।

ফিরে আসবে না জেনেও
নীল কুয়াশার সম্মোহন এখনও বুক নাচায়,
যদিও জীবন কাব্যে নেই যৌবনের রূপ
কাটাতারে বেড়ে ওঠা বিষাক্তলতায়।

Shamol Bangla Ads

জানি সব বৃক্ষে ফোটে না ফুল
চাইলেও হয় না ফলবতী,
তবুও অপেক্ষা বিদ্যাদেবীর-স্বরস্বতী।

ফিরে আসবে না জেনেও
জেগে থাকি অনন্ত রাত,
আমার অসুখে উষ্ণতা ছড়াবে
অনিবার্য নীল পরোয়ানায় পড়াবে দুহাত।

ফিরে আসবে না জেনেও
বসে আছি বোবলি অন্ধকার নীড়ে,
বাঁচার আশা-বেওয়ারিশ শবের ভীড়ে।
(১২/০২/২৩ ইং)

Need Ads