ads

রবিবার , ২২ মে ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের তরুণ কবি হৃদয় বোস’র কবিতা ‘দিশারী’

নতুন সূর্যাস্তের পর শুরু হয়
এক নতুন দিন,
বিছানার পাশের টেবিলের
উপরে রাখা ডাইরিটার প্রথম
পাতার রুটিনে চোখ রাখতেই
শুরু হয়ে যায়, হাত ঘড়ির
টিকটিক শব্দ!
দৌড়াও, ছুঁটে যাও,
জোরে জোরে ধেয়ে যাও।
শহরের জ্যাম রোডে, আটকে
পড়া মৃত সময় গুলোকে
আমার না লেখা শব্দের সাথে
ফিরে যেতে দাও কবিতার
লাশ কাঁটা ঘরে |
তবে এ জীবন তো আমি
চাইনি, আমি তো চেয়েছিলাম
এক ঝকঝকে দুপুর।
অতৃপ্ত পিপাসা মেটাবো বলে,
ছুটছি আর ছুটছি ঝম ঝমে
বৃষ্টি ও রোদের মিলন মেলায়!

Shamol Bangla Ads

ছুটে যেতে চাই, ঝিরঝিরে
বায় সবুজ ক্ষেতে যেখানে
কুনো ব্যাঙ আর ফড়িংটা
করে খেলা,
যে বিলটার জলে রয় ফুটে
ফুল, পদ্ম রাশি রাশি,
সন্ধ্যে হলে জোনাক জ্বালায়
আলোর রাশি রাশি ||

কবি পরিচিতি :
সমকালীন ক্ষুদে লেখকদের মধ্যে হৃদয় বোস শব্দের ফেরিওয়ালা নামে খ্যাত। তিনি শেরপুর জেলার দূর্গানারায়নপুরে জন্মগ্রহণ করেন। লেখাপড়ার পাশাপাশি লেখালেখির প্রতি ঝোঁক বেশি তার।প্রকৃতির নিসর্গের অনাবিল সৌন্দর্যের সাথে মাখামাখি করে বেড়ে ওঠা তার।স্বপ্ন দেখেন লেখাপড়ার পাশাপাশি অবিরাম লিখে যাওয়ার।

Need Ads