ads

মঙ্গলবার , ১০ মে ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিজিটাল জনশুমারি ও গৃহগণনায় ৪ লাখ ডিজিটাল মেশিন রয়েছে : পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ এবং মিশন হিসেবে জনশুমারি ও গৃহগণনার কাজ হাতে নিয়েছে সরকার। এজন্য বিশাল কর্মী বাহিনী কাজে লাগাচ্ছি। জনশুমারি ও গৃহগণনার ক্ষেত্রে চার লাখ ডিজিটাল মেশিন রয়েছে। তবে এবার সেই পুরোনো পদ্ধতিতেই গণনার কাজ করা হবে। ৯ মে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আগামী ১৫-২১ জুন প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা বিষয়ক মতবিনিময় কর্মশালা ও পাইলটিং কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের কাছে এমন প্রযুক্তি এসেছে যা দিয়ে যে কেউ যে কোনো মুহূর্তে জনসংখ্যার সঠিক সংখ্যা জানতে পারবে। তবে আগামীতে আমাদের পুরাতন নিয়মে আর গণনা করতে হবে না।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ায় এবং সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। রাজনীতির মাঠের বাইরে গিয়ে খেললে কোনো লাভ নেই।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads