ads

বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিল বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ৫, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

অর্থনৈতিক মন্দা পড়ে শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ সামগ্রী সহায়তা দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Shamol Bangla Ads

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শ্রীলঙ্কা একটি সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে। প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছি। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিচ্ছি। আগামীতে প্রয়োজন হলে আরো সহায়তা দেব।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, প্রতিবেশী দেশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শ্রীলঙ্কার পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা সব সময় প্রতিবেশীদের পাশে আছি। আগামীতেও থাকবো।

Shamol Bangla Ads

ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। আমরা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

Need Ads
error: কপি হবে না!