ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিরেক্টরস গিল্ডের সম্মাননা পাচ্ছেন ছয় গুণীজন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০২২ ৬:১১ অপরাহ্ণ

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এ বছর ছয় গুণীজনকে সম্মাননা দিতে যাচ্ছে। এ উপলক্ষে ২৯ এপ্রিল, শুক্রবার বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও ইফতার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ, তারিক আনাম খান, আফজাল হোসেন, গাজী রাকায়েত, জাহিদ হাসান ও নিয়াজ মাহবুবকে।

Shamol Bangla Ads

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের যেসব সদস্য একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাঁদের সম্মান জানাতেই ইফতার আয়োজনের পাশাপাশি প্রতিবছর এ অনুষ্ঠান করা হয়। এ বছর ছয়জনকে সম্মাননা দেবে ডিরেক্টরস গিল্ড।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

Shamol Bangla Ads

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী, নাট্যকার, নাট্য পরিচালক, নাট্য প্রযোজক, বিজ্ঞাপন নির্মাতা ও নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধি ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads