ads

বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে জি. কে. পাইলটকে ৫ উইকেটে হারালো আইডিয়াল স্কুল

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৩, ২০২২ ৭:০১ অপরাহ্ণ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে শেরপুর স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ভেন্যুতে ১৩ এপ্রিল বুধবারের খেলায় জয় পেয়েছে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল। এদিন তারা শতবর্ষের ঐতিহ্যবাহী জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়কে ৫ উইকেটে পরাজিত করেছে।

Shamol Bangla Ads

সকালে টস জিতে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় দল ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ২৭.৪ ওভারে ১০০ রানে অলআউট হয়। দলের পক্ষে অলরাউন্ডার জনি ৫০ বল খেলে ৪ বাউন্ডারীসহ ২৬ রান এবং রাহাত ১৭ বলে মোকাবেলায় ২ বাউন্ডারি সহ ১০ রান করে। অতিরিক্ত থেকে আসে ৪৭ রান। আইডিয়ালের ফাস্ট বোলার সাইফুল ৯.৪ ওভার বল করে ১ মেডেনসহ ১৪ রানে প্রতিপক্ষের ৪ উইকেট এবং স্পিনার অনিক ২ ওভারে ৭ রানে ২ উইকেট দখলে নেয়।

জবাবে ব্যাট করতে নেমে আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুল ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে জয়ী হয়। ২ ছক্কা আর ১ চারে আইডিয়ালের ব্যাটার ইমরুল ২ ছক্কা, এক বাউন্ডারিতে ২৪ রান, ব্যাটার রাসিন ৪৮ বল খেলে ১ বাউন্ডারি সহ অপরাজিত ১৪ রান এবং উইকেট কিপার কৌশিক ২৮ বলের মোকাবেলায় ২ বাউন্ডারী সহ ১৩ রান করে। ইনিংসের শেষ বলে মাঠে নেমেই ছক্কা মেরে অধিনায়ক রিদম দলের জয় তুলে নেয়। অতিরিক্ত থেকে যোগ হয় ৪৩ রান। জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের ফাস্ট বোলার শরিফ ৭ ওভার বল করে ২৯ রানে ৩ উইকেট লাভ করে। জেলায় এবার শহরের ৪টি স্কুল দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর : জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়-১০০/১০, ২৭.৪ ওভার (জনি ২৬, রাহাত ১০, অতি: ৪৭, সাইফুল ৪/২৪, অনিক ২/৭)। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল-১০৬/৫, ২২ ওভার (ইমরুল ২৪, রাসিন ১৪*, কৌশিক ১৩, অতি: ৪৩, শরিফ ৩/২৯। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল ৫ উইকেটে জয়ী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads