ads

রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাগতিকদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে টাইগাররা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ

ডারবান টেস্টের চতুর্থ দিন রবিবার মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা আগেই শেষ হয়।

Shamol Bangla Ads

দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৭৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের কম রানে আটকে দিয়ে লিডটা কম রাখা। ক্রিজে আছেন সারেল আরউই ও ডিন এলগার।

বাংলাদেশ ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, এই মাঠে দ্বিতীয় ইনিংসে আড়াইশ লক্ষ্য অনেক কঠিন। তাই তার আগেই দক্ষিণ আফ্রিকাকে থামাতে হবে।

Shamol Bangla Ads

সিডন্স বলেন, ‘২৫০ রান তাড়া করাও অনেক কঠিন হবে। ইতোমধ্যে টার্ন করা শুরু করেছে। শান্ত আমাদের সেরা স্পিনারদের কেউ নয়, সেও আজ স্পিন করছিল। গতকাল ও আজ স্পিনাররা ভালো করেছে। আমরা তাড়া করতে নামলে মহারাজকে মোকাবেলা করা খুব কঠিন হবে। ফাস্ট বোলারদের বল আজ থেকে নিচু হয়ে আসছিল। আমরা ৬৯ রান পিছিয়ে না থাকলে এখন জয়ের কথা ভাবতে পারতাম।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!