ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সহজ জয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

প্রথম ম্যাচে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের চোখ ছিল সিরিজে জয়ে। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আর পেরে ওঠেনি তামিম ইকবালের দল। ৭ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। প্রোটিয়াদের জয়ে সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায়। এখন শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ।

Shamol Bangla Ads

শুরুতে দ্রুত উইকেট হারিয়ে আফিফ-মেহেদীর ব্যাটে ৯ উইকেটে ১৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। তবে এই স্কোর স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। ৭৬ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে ৮৬ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। ২৬ রানে ফেরেন মালান। আর ৪১ বলে ৬২ রান করে আউট হন ডি কক। ৩৭ রান করে আউট হন অধিনায়ক টেম্বা বাভুমা। তবে ৫৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন কাইল ভেরেইন।

Shamol Bangla Ads

এর আগে জোহানেসবার্গে টস জিতে তামিম ইকবালের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটাই বিস্ময়কর। রাবাদা-এনগিডিদের নতুন বলের তোপে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ৩৪ রান তুলতেই শেষ ৫ উইকেট। লিটন দাস ১৫ এবং মুশফিকুর রহিম ফেরেন ১১ রানে। ৬ষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।

৬০ রানের জুটি ভাঙে রিয়াদ ২৫ রানে বিদায় নিলে। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন আফিফ। সপ্তম উইকেট জুটিতে ৮৬ রান করেন তাঁরা। জুটি গড়ার পথে আফিফ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। কাগিসে রাবাদার একই ওভারে ফেরেন দুই তরুণ। মিরাজ ৩৮ রানে আউট হন।

তবে সেঞ্চুরির আভাস দিয়ে আফিফ আউট হন ৭২ রানে। শেষ দিকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান কোনোরকম উইকেট বাঁচিয়ে অলআউটের শঙ্কা এড়ান। বাংলাদেশের পতন হওয়া ৯ উইকেটের পাঁচটি নিয়েছেন কাগিসো রাবাদা। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। প্রোটিয়া এই পেস তোপের কারণেই দুশো করতে পারেনি তামিমের দল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!