ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসেঞ্জারের চ্যাট সুরক্ষিত করার উপায়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ

বিশ্বের প্রায় সব দেশেই ফেসবুকের ব্যবহারকারী রয়েছে। ফেসবুকের চ্যাটের জন্য মেসেঞ্জার ব্যবহার করতেই হয়। এ কারণে মেসেজিং অ্যাপ হিসেবে মেটার এই মেসেঞ্জার খুবই জনপ্রিয়।
অফিসিয়াল চ্যাট তো রয়েছেই সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের সঙ্গেও বার্তা আদান প্রদান করেন এখানে। এক্ষেত্রে সুরক্ষার কথা বিবেচনায় আপনাকে রাখতেই হবে। ব্যবহারকারীর সুরক্ষার কথা বিবেচনা করে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত করেছে।

Shamol Bangla Ads

এন্ড টু এন্ড এনক্রিপশন এনাবেল করলে আপনার সব চ্যাটে একটি সুরক্ষা কী (key) যুক্ত হবে। ফলে ইন্টারনেটে সুরক্ষিতভাবে মেসেজ আদান প্রদান করতে পারবেন। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে আপনি যে ব্যক্তিকে মেসেজ পাঠাবেন শুধু সেই ব্যক্তিই মেসেজ পড়তে পারবেন।
এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে রেহাই পাওয়া সম্ভব। আজকাল প্রায় সব মেসেজিং অ্যাপে এই ফিচার ডিফল্ট হলেও মেসেঞ্জারে আলাদা করে এন্ড টু এন্ড এনক্রিপশন এনেবেল করতে হবে গ্রাহককে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন এনেবেল করবেন-
দুটি উপায়ে কাজটি করতে পারেন। ১ম পদ্ধতি হচ্ছে ভ্যানিশ মোড ব্যবহার করে এই ফিচার এনেবেল করা যাবে। ২য়টি হচ্ছে মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন ফিচার এনেবেল করেও এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা যাবে।

Shamol Bangla Ads

ভ্যানিশ মোডের মাধ্যমে করতে হলে-
ভ্যানিশ মোডে সাময়িকভাবে কোনো মেসেজ পাঠানো সম্ভব। আপনি চ্যাট উইন্ডো বন্ধ করে দিলে সেই চ্যাট নিজে থেকেই ডিলিট হয়ে যায়।

> প্রথমে ভ্যানিশ মোড এনেবেল করার জন্য যে কোনো একটি চ্যাট থ্রেড ওপেন করে সোয়াইপ আপ করুন।
> এরপরে আপনি এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার শুরু করতে পারবেন।
> একবার সেই চ্যাট বন্ধ করে দিলে সব চ্যাট ডিলিট হয়ে যাবে।
> একই উপায়ে ইনস্টাগ্রামেও ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে।

সিক্রেট কনভারসেশনের মাধ্যমে করতে হলে-
Messenger এর সিক্রেট কনভারসেশনের মধ্যেও রয়েছে বিল্ট ইন এন্ড টু এন্ড এনক্রিপশন। এই মোডে চ্যাট করলে কোন চ্যাট Facebook পড়তে পারবে না। তবে যে ডিভাইস থেকে চ্যাট করছেন সেই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে সেই চ্যাট দেখা যাবে না। তবে একাধিক ডিভাইস থেকে সিক্রেট চ্যাট দেখার জন্য পৃথক অনশন এনেবেল করতে হবে। তবে এই ফিচার শুধু অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড থেকেই ব্যবহার করা যাবে।

> মেসেঞ্জারের হোম ট্যাবে ডান দিকে উপরে এডিট (Edit) বাটন সিলেক্ট করুন।
> এবার সিক্রেট (Secret) টগল এনেবেল করে দিন।
> এবার যে কনট্যাক্টের সঙ্গে সিক্রেট চ্যাট শুরু করতে চান সেই কনট্যাক্ট সিলেক্ট করুন।

চাইলে টাইমার বাটনের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন এনেবেল করতে পারবেন। এছাড়াও একটি সক্রিয় চ্যাট এনেবেল করে ডান দিকে উপরে আই (i) বাটনে ট্যাপ করে মোর অ্যাকশনস (More actions) এর অধীনে গো টু সিক্রেট কনভারসেশন (Go to secret conversation) অপশন বেছে নিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!