ads

শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ ওভারে হারল বাংলাদেশ নারী দল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

টিভির পর্দায় যাঁরা ম্যাচ দেখেছেন, ম্যাচ শেষে কেউ কেউ নিজের অজান্তেই হয়তো বলে ফেলেছেন—কী একটা ম্যাচ হেরে গেল বাংলাদেশ! শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ৪ রানে হেরে গেছেন বাংলাদেশের মেয়েরা।

Shamol Bangla Ads

ওভারের তৃতীয় বলে ফারিহা তৃষ্ণা বোল্ড হতেই মাথায় হাত নন স্ট্রাইকে দাঁড়ানো নাহিদা আক্তারের। ব্যাটারদের ব্যর্থতার দিনে নাহিদার ব্যাটে চড়েই জয়ের এত কাছে এসেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত জিততে জিততেও হেরে গেলেন মেয়েরা। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না।

বছরের শুরুতে এই মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছিলেন ছেলেরা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয় পেয়েছিল মুমিনুল হকের দল। এই একই মাঠে আজ জয়ের দারুণ আশা জাগিয়েছিল নিগার সুলতারা দলও। কিন্তু তরী তীরে ভেড়াতে পারলেন না সালমা-জাহানারারা।

Shamol Bangla Ads

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সালমা নাহিদাদের বোলিং তোপে ৭০ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে লেজের দিকের ব্যাটারদের দৃঢ়তায় ৯ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে শামিমা সুলতানার উইকেট হারালে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতে ৩০ রানের দুটি জুটি গড়ে জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবু ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়নি। শেষ দিকে সালমা ও নাহিদা নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়ে চেষ্টা করেছেন। কিন্তু দিনটা বাংলাদেশের ছিল না। তাই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

Need Ads