ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কম দামে পণ্য কিনতে ১ কোটি মানুষকে বিশেষ কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

স্বল্প আয়ের মানুষ যাতে কম দামে পণ্য কিনতে পারে, এজন্য ১ কোটি মানুষকে সরকার বিশেষ কার্ড দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান তিনি। সরকারপ্রধান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যখন দাম বেড়ে যায়, তখন আমাদের খুব বেশি কিছু করার থাকে না। কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু রোজার সময় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকে।’

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, ‘আমরা টার্গেট করেছি ১ কোটি মানুষকে স্পেশাল কার্ড দিয়ে দেব, যেটা দিয়ে তারা ন্যায্যমূল্যে কয়েকটা জিনিস কিনতে পারবে। যে ৩৮ লাখ মানুষকে আমরা টাকা দিচ্ছি, তারা তো থাকবেই, তার বাইরে আরও, মানে আমরা ১ কোটি লোককে দেব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তা ছাড়া ৫০ লাখ মানুষকে একটা কার্ড দেওয়া আছে, সেটা থেকে তারা মাত্র ১০ টাকায় চাল কিনতে পারে। সেই ব্যবস্থাটা করা আছে।’

সরকারপ্রধান বলেন, ‘এই ১ কোটি মানুষকে আমরা বিশেষ কার্ড দিয়ে সহযোগিতা দেব। যাতে করে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যটা ন্যায্যমূল্যে নিয়ে তাদের জীবনজীবিকা চালাতে পারে।’
সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখনো ১৮ লাখ টন খাদ্য মজুত আছে আমাদের। সেখানে কোনো অসুবিধা নাই।’

Shamol Bangla Ads

ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘কারও এতটুকু জমি যেন অনাবাদি না থাকে। যে যা পারেন সেটাই উৎপাদন করেন। প্রত্যেক এলাকায়ই কিছু না কিছু উৎপাদন হবে। সেটাই আমার লক্ষ্য। তাতে আমাদের যে খাদ্য চাহিদা সেটা যেন পূরণ করতে পারি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!