ads

বুধবার , ৯ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেতার লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকায় যাব : তামিম

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ

কিছুদিন পর দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে ওয়ানডে ও টেস্ট খেলবে টাইগাররা। সেই সফর নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি জানালেন, এবার শুধু ভালো খেলতেই নয়, জিততে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ।

Shamol Bangla Ads

তামিম বলেন, ‘আমরা ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থানে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাব। সঙ্গে এটাও সত্যি যে, এটা কঠিন। দক্ষিণ আফ্রিকায় আমাদের রেকর্ড অতটা ভালো না। রেকর্ড জিনিসটাই এমন যে যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। ’

দেশসেরা ওপেনার আরো বলেন, ‘আমরা সবাই জানি এটা (দক্ষিণ আফ্রিকায় জেতা) চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তোবা আজ থেকে ১০ বছর আগে বলতাম। এবার আমি অবশ্যই জিততে চাই। এর জন্য যা যা করার দরকার তা করব। তারপর যদি ফল আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো। যদি না আসে আমরা আবারো কঠিন পরিশ্রম করব। ’

Shamol Bangla Ads

দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের মাটিতে পাওয়া সাফল্য তামিমকে স্বপ্ন দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকাতে সফল হওয়ার। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা জিততে পারি। প্রায় সময়ই কিন্তু বিভিন্ন ফরম্যাটে সেটা প্রমাণ করছি। নিউজিল্যান্ডে যদি চিন্তা করেন, প্রায় ৩০-৩২টি খেলায় আমরা কোনোদিন জিততে পারিনি। কিন্তু ওই দলটা সেই রেকর্ড পাল্টে দিয়েছে। আশা করছি আমার দলটাও (দক্ষিণ আফ্রিকায়) রেকর্ডটা পরিবর্তন করতে পারবে। ’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!