ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জায়েদ খানই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক : হাইকোর্ট

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

Shamol Bangla Ads

এদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জায়েদ খানের পক্ষে ছিলেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

Shamol Bangla Ads

তবে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করা হয়। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে হাইকোর্টকে এসংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

ওই নির্দেশ অনুযায়ী রুল শুনানি করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেছেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!