ads

বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২১৬

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৪:১১ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ আফগানিস্তানকে ২১৫ রানে অল আউট করেছে। তৃতীয় ওভারের তৃতীয় বলেই বিধ্বংসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজুর রহমান। শুরুতে উইকেট হারিয়েও কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। এ সময় ফিজ ও তাসকিন আহমেদ আরও জেঁকে বসেন আফগানদের ওপর।

Shamol Bangla Ads

অবশ্য সেই চাপ অনেকটাই কেটে যায় দ্বিতীয় উইকেট জুটিতে। ইবরাহিম জাদরানকে নিয়ে রহমত শাহ খেলেছিলেন দুর্দান্ত। অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন জাদরান। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে তাসকিনের বলে জাদরান ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন। অনেকটা দৌড়ে এসে সেটি প্রায় লুফে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত সেটি আর হাতে রাখতে পারেননি তিনি। জীবন পেয়ে বাংলাদেশের ওপর চড়ে বসতে চেয়েছিলেন দুই আফগান ব্যাটার। অষ্টম ওভারে তাসকিনের বলে টানা চার-ছক্কায় তোলেন ১৫ রান। ১৪তম ওভারে শরীফুল ইসলাম ভাঙেন সেই প্রতিরোধ। ওই ওভারের দ্বিতীয় বলটা অফ স্টাম্পের বাইরে ফেলেছিলেন শরীফুল। কাভার অঞ্চল দিয়ে সেটি বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছিলেন জাদরান। তবে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ তুলে দেন স্লিপে। এই ম্যাচে অভিষিক্ত ইয়াসির আলী রাব্বী কয়েক প্রচেষ্টায় ধরেন সেই ক্যাচটি। ১৯ রানে জাদরানের বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তবে রহমত শাহর সঙ্গে তাঁর জুটিটা দীর্ঘ হয়নি। ১১ রানেই ভাঙে এই জুটি।

উইকেট ফেরানোয় কিছুটা পিছিয়ে থাকলে আফগানদের রানের চাকা ভালোই আটকে দেন সাকিব-তাসকিনরা। ২৫ ওভার শেষে আফগানদের স্কোরবোর্ডে রান ওঠে মাত্র ৮৬। এরপর অবশ্য রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন।
অধিনায়ক হাশমতউল্লাহ ও জাদরান। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ মিতব্যয়ী বোলিং করলেও ফেরাতে পারছিলেন না দুই বাঁহাতিকে। হঠাৎ বোলিংয়ে পরিবর্তন এনে যেন জাদু দেখালেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ২৮তম ওভারে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেন তামিম। সেই ওভারের পঞ্চম বলে মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে রিয়াদ ফেরান উইকেটে আঠার মতো সেঁটে থাকা হাশমতউল্লাহকে।

Shamol Bangla Ads

এক প্রান্তে নিয়মিত সঙ্গী বদল হলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন জাদরান। পঞ্চম উইকেটে অভিজ্ঞ মোহাম্মদ নবীকে সঙ্গী পেয়ে যেন আরও বেশি ভরসা পান এই বাঁহাতি ব্যাটার। ৬৩ বলে ৬৩ রানের এই জুটিই তো আফগানদের স্কোরবোর্ডকে পৌঁছে দেয় ২০০ রানের ওপরে।
তবে আফগানিস্তানের সেই রানটা আরও বড় হতে পারত। যদি না আগের ওভারগুলোতে মলিন সাকিব নবম ওভারে এসে গুলাবদিন নাইব আর রশিদ খানকে থামিয়ে দিতেন। শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ২১৫ রান করে আফগানিস্তান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!