শেরপুরের ঝিনাইগাতীতে ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম,ঝিনাইগাতী সদর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশ্রাফুল ইসলাম পলাশ,নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২১ জন সংরক্ষিত সদস্য ও ৬৩ জন সাধারণ সদস্যসহ মোট ৮৩ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।




