শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর শাহিনা আকতার প্রমুখ।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প( ইউজিডিপি) সহায়তায়, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেটিভ এজেন্সি(জাইকা) অর্থায়নে ওই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক-শিক্ষিকা ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।




