ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন নিপুণ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

Shamol Bangla Ads

সোমবার বিকেলে নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হবে। আপিল বিভাগের চেম্বার আদালতে মঙ্গলবার আবেদন শুনানির জন্য দাখিলের চেষ্টা করা হবে। এটি সম্ভব না হলে আবেদনটি বুধবার চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠি ও শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে রিট করেন জায়েদ খান। এর প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

Shamol Bangla Ads

হাইকোর্ট নিপুণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরপর আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে জয়ী ঘোষণা করে। ওই চিঠি ও বোর্ডের সিদ্ধান্তের কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করেছেন বলে জানান জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম। এ আদেশের বিরুদ্ধে এবার আপিলে যাচ্ছেন নিপুণ আক্তার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!