ads

বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৯ হাজার ৪০২ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১২ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জনে। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এই তথ্য পাওয়া গেছে।

Shamol Bangla Ads

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৪৬৭ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ২ হাজার ৫৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন মারা গেছেন। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২১ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৮৬ জন।দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬৭ হাজার ৮০৯ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ৪১ হাজার ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৪৪৮ জনের। স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ৩৮২ জন। একই সময়ে ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৪০ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন ৪৩৯ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ২৬০ জন।

Shamol Bangla Ads

জার্মানিতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৮৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৮৯ লাখ ৫৬ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৭ হাজার ৬৯৯ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১১৮ জন এবং মারা গেছেন ১৬১ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৩ হাজার ৯০১ জনের।

প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৮২ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ১৫৪ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩২ জন, পোল্যান্ডে ২৫২ জন, কানাডায় ১৮০ জন, আর্জেন্টিনায় ২৫৯ জন, গ্রিসে ১০৪ জন, হাঙ্গেরিতে ৭৪ জন এবং ভিয়েতনামে ১২৬ মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১১৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৩০১ জনের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!