ads

মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় রাস্তার পাশে শাক সবজি চাষে লাভবান কৃষকরা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৫, ২০২২ ১:১০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর ঘোষণা আবাদ যোগ্য এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদী না থাকে; সেই ঘোষণা বাস্তবায়নে কাজ করছে কৃষি বিভাগ ও বিভিন্ন কৃষক সংগঠন। প্রধানমন্ত্রীর কৃষি উন্নয়নমূলক এ ঘোষণা গ্রামাঞ্চলের কৃষক বাস্তবায়ন করায় শস্য বিন্যাস কর্মসূচির আওতায় রাস্তার দুপাশে পতিত জমিতে শাক সবজি চাষ পরিবারে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

এ কর্মসূচির অংশ হিসেবে সবজি ভাণ্ডার খ্যাত শেরপুরের নকলা উপজেলায় রাস্তার পাশের পতিত জায়গায় শাক-সবজি চাষ করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাস্তার ভাঙ্গন রোধ, পুষ্টি চাহিদা পূরণসহ বাড়তি আয় ও মৌসুমি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হয়েছে।

জানা যায়, নকলার আবহাওয়া শাক-সবজি চাষের উপযোগী, তাছাড়া এখানকার মাটি দোআঁশ হওয়ায় শাক সবজির ফলন ভালো হয়। তাই উপজেলার প্রায় সব রাস্তার পাশেই সারা বছর কমবেশি বিভিন্ন শাক সবজি চাষ করা হয়। এতে উপজেলার শত শত কৃষক পরিবার রাস্তার দু পাশের পতিত জমিতে শাক সবজি চাষ করে পরিবারে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজে পেয়েছেন।

Shamol Bangla Ads

এক জনের দেখাদেখি অন্যজন আগ্রহী হওয়ায়, উপজেলায় দিন দিন রাস্তার দুপাশের পতিত জমিতে শাক সবজি চাষের পরিমাণ বাড়ছে। নিজস্ব আবাদী জমি ছাড়া, নামে মাত্র শ্রমে ও অল্প ব্যয়ে রাস্তার পাশের পতিত জমিতে শাক সবজি চাষ করে পারিবারের চাহিদা মিটিয়ে অবশিষ্ট শাক সবজি বিক্রি করে প্রচুর টাকা আয় করছেন অনেকে।

কয়েক বছর ধরে উপজেলার গনপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী, পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নসহ পৌর এলাকার প্রায় সব রাস্তার পাশে নিয়মিত শাক-সবজি চাষ হচ্ছে। বিশেষ করে ঢাকা-নাকুগাঁও স্থল বন্দর রাস্তার পাশে লাভা এলাকায়, নকলা-কলাপাড়া, নকলা-শিববাড়ী, নকলা-শেরপুর বাইপাস রোড, নারায়নখোলা-চন্দ্রকোনা, গনপদ্দী-ছাল্লাকুড়া এসব পাকা সড়ক বাদেও গ্রামের বিভিন্ন কাচা-পাকা রাস্তার দুই পাশের পতিত জমিতে বিভিন্ন শাক-সবজির সবার নজর কাড়ছে।

রাস্তার দু’পাশের জমি গুলো মূলত সার বছর পতিত পড়ে থাকার কথা। কিন্তু এসব পতিত জমিতে বিভিন্ন প্রকার সবজি বিশেষ করে লাউ, শিম, চিচিঙ্গা, ঝিঙ্গা, পুঁইশাক ও করোলাসহ বিভিন্ন মৌসুমী শাক-সবজি চাষ করা যায় সহজেই। সরেজমিন নকলা উপজেলার বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, সড়কের দু’পাশের পতিত জমিতে বিভিন্ন সবজি চাষ করে একদিকে যেমন শত শত কৃষি পরিবার লাভবান হচ্ছেন। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাস্তার ভাঙ্গন রোধ ও মৌসুমি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য হলেও কমছে বেকারত্ব, বাড়ছে কৃষি আয়।

ভুরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মো. ছাইয়েদুল হক জানান, কৃষি বান্ধব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছুদিন আগে দেশবাসীর উদ্দেশ্যে নির্দেশক্রমে ঘোষণা দিয়েছেন যে, আবাদ যোগ্য দেশের এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদী না থাকে। ওই ঘোষণা বাস্তবায়নে তারা নিয়মিত কাজ করছেন। নিজেরা রাস্তার পাশের পতিত জমিতে বিভিন্ন শাক-সবজি চাষ করছেন, পাশাপাশি রাস্তার পাশের অন্যান্য কৃষক পরিবারকে তারা উৎসাহ প্রদান করে আসছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন জানান, রাস্তার পাশের পতিত জমিতে একই মাচা ব্যবহার করে কয়েকবার শাক সবজি চাষ করা যায়, তাতে উৎপাদন খরচ কম হয়। এতে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। ফলে উপজেলার প্রতিটি রাস্তার পাশের পতিত জমিতে শাক সবজি চাষ দিন দিন বাড়ছে বলে তারা মনে করছেন।

বানেশ্বরদীর শামীম আহমেদ, দেলোয়ার; ছাল্লাতুলা এলাকার হাবিবুর রহমান, অনার্স পড়ুয়া শিক্ষার্থী তমিজ উদ্দিন, পোলাদেশীর এএসএমবি করিম, বানেশ্বরদী খন্দকার পাড়ার মোকলেছুর রহমান, ঈসমাইল, কামাল, কমল, বেলাল; পাঠাকাটার সেলিম রেজা ও মিলন, চরঅষ্টধরের সামছুল, চন্দ্রকোনার হেলেনা বেগম; গনপদ্দীর ছাইদুল ইসলাম, টালকী ইউনিয়নের আসলাম উদ্দিন ও আক্তার; পৌরসভার আলাল মিয়া, লাভার রিপন মিয়া ও জালালপুর এলাকার আলাল ও শামীমসহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, তারা বেশ কয়েক বছর ধরে রাস্তার পাশে শাক সবজি চাষ করে পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত টাকা আয় করছেন। এতে করে বছরে প্রতি পরিবারে শাক সবজি ক্রয় বাবদ ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা বেচে যাচ্ছে। অনেকে নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত শাক সবজি বিক্রি করে বাড়তি আয় করছেন বলে তারা জানান।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মণি জানান, উপজেলায় ২৫ থেকে ৩০ কিলোমিটার রাস্তার পাশে বছরে অন্তত দুইবার শাক-সবজি চাষ করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন জাতের কালাই চাষ করেও সুফল পাচ্ছেন কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, নকলা উপজেলার মতো সারাদেশের রাস্তার দুই পাশের পতিত জমিকে বিভিন্ন শাক-সবজি চাষ করার উদ্যোগ নিলে, নিজেদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আসতে পারে বিপুল পরিমাণ বাড়তি টাকা। তাছাড়া রাস্তার ভাঙ্গন রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!