ads

সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৩০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২২ ১:৪০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদসহ ফারুক আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৬ জানুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। সোমবার দুপুরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ওইসময় ৩০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদসহ ফারুককে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, এ ঘটনায় ধৃত ফারুকের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ফারুক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় মদ বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!